Header Ads Widget

Responsive Advertisement

Ashna Habib Bhabna: আমার দেহ বাড়ি ফিরলেও আত্মা রয়ে যাচ্ছে

Ashna Habib Bhabna: আমার দেহ বাড়ি ফিরলেও আত্মা রয়ে যাচ্ছে
Ashna Habib Bhabna: আমার দেহ বাড়ি ফিরলেও আত্মা রয়ে যাচ্ছে


‘আমার দেহ বাড়ি ফিরলেও আত্মা রয়ে যাচ্ছে’


ঢালিউড রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে পরিবারসহ আজ দেশে ফেরার কথা রয়েছে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার। মদিনা ছাড়ার আগে সামাজিক মাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাসে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।



মক্কার আনুষ্ঠানিকতা শেষে ভাবনা ও তার পরিবার ছুটে গিয়েছিলেন রাসুল (সা.)-এর পবিত্র মদিনা মুনাওয়ারায়। সেখানে কাটানো প্রতিটি মুহূর্ত অভিনেত্রীর হৃদয়ে গভীর রেখাপাত করেছে।



মদিনার শান্ত-স্নিগ্ধ সকালের অনুভূতির কথা জানিয়ে তিনি লেখেন, ‘রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পুণ্যভূমিতে ফজরের পর একা একা সকালের নাস্তা করাটা শরীর ও মনকে স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়ে দেয়। এই পরম শান্তির জন্য আলহামদুলিল্লাহ।’



অন্য এক স্ট্যাটাসে ভাবনা লেখেন, ‘মদিনার আকাশে যখন ফজরের আজানের সুর ভেসে বেড়াচ্ছে, তখন আমি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছি। বুকের ভেতর জড়িয়ে নিয়ে যাচ্ছে নবীজীর শহরের নূরানী শান্তিতে সিক্ত এক নতুন হৃদয়। শরীরটা হয়তো দেশে ফিরে যাচ্ছে, কিন্তু আত্মাটা রয়ে গেল মসজিদ-আন-নববীর কাতারগুলোর মাঝে।’



উল্লেখ্য, গত ২৬ জুন ওমরাহ পালন করার উদ্দেশ্যে দেশ ছাড়েন ভাবনা। সৌদি আরবে পৌঁছে সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, ‘প্রথমবার যখন পবিত্র কাবার দিকে তাকালাম, আমার মুখ থেকে যেন সব শব্দ হারিয়ে গেল।



কোনো ভাষা বা শব্দ দিয়ে সেই মুহূর্তের গভীর আবেগ, মনের ভেতরের উপচে পড়া পরম শান্তি আর অন্তরের কৃতজ্ঞতাকে প্রকাশ করা সম্ভব নয়। জীবনের এই পরম সৌভাগ্যের জন্য আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক।’



ছোট পর্দার মধ্য দিয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করেন ভাবনা। এরপর ২০১৭ সালে প্রখ্যাত নির্মাতা অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় ভাবনার অভিষেক ঘটে। এই সিনেমায় ওপার বাংলার পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে তাঁর ‘নয়নতারা’ চরিত্রটি বেশ প্রশংসিত হয়।



বাণিজ্যিক ধারার বাইরে ‘লাল মোরগের ঝুঁটি’ এবং ‘দামপাড়া’র মতো চলচ্চিত্রে অভিনয় করে একজন শক্তিশালী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ নৃত্যশিল্পী, চিত্রশিল্পী এবং লেখিকা হিসেবেও তার সুপরিচিতি রয়েছে।

হাঙ্গামা/সানজানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ