Header Ads Widget

Responsive Advertisement

Meghla Mukta : আইসিইউতে মেঘলা মুক্তা

Meghla Mukta : আইসিইউতে মেঘলা মুক্তা
Meghla Mukta : আইসিইউতে মেঘলা মুক্তা


আইসিইউতে মেঘলা মুক্তা


ঢালিউড রিপোর্টার: ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মেঘলা মুক্তা রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। সেখানে তার জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে।

বুধবার (২৯ জুলাই) অভিনেত্রীর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অ্যাডমিনের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ফেসবুক পোস্টে অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে লেখা হয়, ‘অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে মেঘলা মুক্তা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) আছেন এবং তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এই কঠিন সময়ে সবাই তাকে প্রার্থনায় রাখুন। আমরা তার সফল অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতা কামনা করছি।’

একই সঙ্গে ভক্ত ও নেটিজেনদের উদ্দেশে অপপ্রচার না চালানোর অনুরোধ করে লেখা হয়েছে, ‘দয়া করে কোনো যাচাইহীন তথ্য বা গুজব ছড়াবেন না। আমরা নতুন কোনো আপডেট পাওয়ামাত্রই তা অফিশিয়াল পেজে জানিয়ে দেব।’

মেঘলা মুক্তা আলোচনায় আসেন তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’-তে অভিনয় করে। শুরুর দিকে র‍্যাম্পে কাজ করেছেন মেঘলা। মডেল হিসেবে কাজ করেছেন বিলবোর্ড আর গানের ভিডিওতে।

বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন নিয়ে সিনেমায় নাম লেখান মেঘলা মুক্তা। তার অভিনীত সিনেমার মধ্যে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’। 

হাঙ্গামা/মিমি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ