Header Ads Widget

Responsive Advertisement

iPhone 18 Pro Max : আইফোন ১৮ প্রো ম্যাক্সে থাকছে ডিএসএলআর ক্যামেরা লেন্স

iPhone 18 Pro Max : আইফোন ১৮ প্রো ম্যাক্সে থাকছে ডিএসএলআর ক্যামেরা লেন্স
iPhone 18 Pro Max : আইফোন ১৮ প্রো ম্যাক্সে থাকছে ডিএসএলআর ক্যামেরা লেন্স


iPhone 18 Pro Max : আইফোন ১৮ প্রো ম্যাক্সে থাকছে ডিএসএলআর ক্যামেরা লেন্স

টেকনোলজি রিপোর্টার: আসন্ন আইফোন ১৮ প্রো ম্যাক্স মুঠোফোনের প্রধান ক্যামেরায় বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। সম্প্রতি অ্যাপলের উৎপাদন সহযোগী এক প্রতিষ্ঠানের ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে যে, এই নতুন ফ্ল্যাগশিপ মুঠোফোনে পরিবর্তনশীল বা ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি এবং নতুন সনি চিত্র সংবেদক বা ইমেজ সেন্সর যুক্ত করা হতে পারে। যদিও অ্যাপল এখনও আনুষ্ঠানিকভাবে এই মুঠোফোনের কোনো ঘোষণা দেয়নি এবং ক্যামেরা সম্পর্কিত এই তথ্যগুলোও নিশ্চিত করা হয়নি।



ফাঁস হওয়া তথ্যানুযায়ী, আইফোন ১৮ প্রো ম্যাক্সের প্রধান পেছনে থাকা ক্যামেরায় সনি আইএমএক্স ৯০৫ সেন্সর ব্যবহার করা হতে পারে, যা আগের সংস্করণে থাকা সনি আইএমএক্স ৯০৩ সেন্সরের স্থলাভিষিক্ত হবে। নতুন সেন্সরে ১ দশমিক ২২ মাইক্রন পিক্সেল সাইজ বজায় থাকলেও সবচেয়ে বড় পরিবর্তনটি আসছে যান্ত্রিক অ্যাপারচার কৌশলে। ফাঁস হওয়া নথিতে একটি অ্যাপারচার অ্যাকচুয়েটরের ক্যালিব্রেশন ব্লক দেখা গেছে, যার অর্থ ক্যামেরার লেন্সের মুখ যান্ত্রিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। চূড়ান্ত সংস্করণে এই প্রযুক্তি যুক্ত হলে এটিই হবে আইফোনের ইতিহাসে প্রথম পরিবর্তনশীল অ্যাপারচারযুক্ত ক্যামেরা।



বর্তমান আইফোনে নির্দিষ্ট বা ফিক্সড অ্যাপারচার ব্যবহার করা হয়, ফলে লেন্সের মুখ সবসময় একই আকারে খোলা থাকে। কিন্তু পরিবর্তনশীল অ্যাপারচার বা ডিএসএলআর লেন্সের আদলে তৈরি এই প্রযুক্তির মাধ্যমে প্রয়োজন অনুযায়ী ক্যামেরায় আলোর প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা যাবে। কম আলোতে বড় অ্যাপারচার খুলে পর্যাপ্ত আলো প্রবেশ করানো সম্ভব হবে, আবার উজ্জ্বল আলোতে ছোট অ্যাপারচার ব্যবহার করে ছবির গভীরতা ও স্পষ্টতা আরও বাড়ানো যাবে। ভিডিও ধারণের সময়ও আলোর মাত্রা নিয়ন্ত্রণে এই প্রযুক্তি বিশেষ ভূমিকা রাখবে।



প্রধান ক্যামেরায় বড় হার্ডওয়্যার আপগ্রেড আনা হলেও মুঠোফোনের অন্যান্য ক্যামেরা সেন্সরগুলোতে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। এর মধ্যে সনি আইএমএক্স ৯৭৩ টেলিফটো ক্যামেরা, সনি আইএমএক্স ৯৭২ আল্ট্রাওয়াইড ক্যামেরা, সনি আইএমএক্স ৫৯১ লিডার রিসিভার এবং সনি আইএমএক্স ৯১৪ সামনের ক্যামেরা থাকতে পারে। অর্থাৎ পুরো ক্যামেরা সিস্টেমে নয়, বরং মূল ক্যামেরার মানোন্নয়নের ওপরই বেশি জোর দিচ্ছে নির্মাতা প্রতিষ্ঠানটি।



চলতি বছরের অন্যতম বড় এই মুঠোফোন উন্মোচন উৎসবের জন্য আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। আগামী সেপ্টেম্বর মাসের শুরুর দিকে, বিশেষ করে ৮ বা ৯ সেপ্টেম্বরে আইফোন ১৮ প্রো ম্যাক্স বাজারে আনার সম্ভাবনা রয়েছে। তবে গতবারের মতো এবার পুরো আইফোন সিরিজ একসঙ্গে বাজারে আসছে না। প্রতিবেদন অনুযায়ী, সাধারণ আইফোন ১৮ এবং নতুন আইফোন ১৮ ই আগামী বছরের বসন্তে মুক্তি পেতে পারে। ফলে সেপ্টেম্বরের মূল মঞ্চে শুধু আইফোন ১৮ প্রো ম্যাক্স, আইফোন ১৮ প্রো এবং অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য বা ফোল্ডেবল আইফোন দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

হাঙ্গামা/স্বাধীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ