Header Ads Widget

Responsive Advertisement

Parsha : আসাদ নূরকেই বিয়ে করেছেন পারশা, কেন গোপন রেখেছিলেন?

Parsha : আসাদ নূরকেই বিয়ে করেছেন পারশা, কেন গোপন রেখেছিলেন?
Parsha : আসাদ নূরকেই বিয়ে করেছেন পারশা, কেন গোপন রেখেছিলেন?

আসাদ নূরকেই বিয়ে করেছেন পারশা, কেন গোপন রেখেছিলেন?


মিউজিক রিপোর্টার: চলতি সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা-সমালোচনা চলছে। বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ছবি ও ক্লু ঘিরে ছিল নানা কৌতূহলের সৃষ্টি হয়। গুঞ্জন ছিল ব্লগার আসাদ নূরকে বিয়ে করেছেন পারশা। অবশেষে সত্যি হলো সেই গুঞ্জন।

সোমবার দিবাগত রাত (১০ নভেম্বর) সাড়ে ১২টার দিকে নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারে এসে নিজেই বিয়ের খবর জানান আসাদ নূর। সেই সঙ্গে বিয়ে গোপন রাখার কারণ জানান তিনি।

আসাদ নূর জানান, বিষয়টি তারা পরিকল্পিতভাবেই গোপন রেখেছিলেন। সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙা এবং ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অতিরিক্ত কৌতূহল ও প্রতিক্রিয়া বোঝাই ছিল তাদের উদ্দেশ্য। এ জন্য পাঞ্জাবি, শাড়ির আঁচল কিংবা ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো কিছু ইঙ্গিত প্রকাশ করেছিলেন। ছবি আড়াল করেও মানুষের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেছেন তারা।

লাইভে সমালোচকদের উদ্দেশে আসাদ নূর বলেন, বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের বাড়তি আগ্রহের বিষয়টি সামনে আনতে চেয়েছিলেন তারা। ধর্মীয় উগ্রতা ও উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসীদের প্রচলিত চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করাও ছিল তাদের অন্যতম উদ্দেশ্য।

পারশার পরিবার ও বেড়ে ওঠা নিয়েও কথা বলেন আসাদ নূর। তার ভাষ্য, পারশা পরিবারের একমাত্র সন্তান। বাবা শিক্ষক ও অধ্যাপক ছিলেন। গান ও সংস্কৃতির পরিবেশে বেড়ে ওঠা পারশার ক্যারিয়ার, যোগ্যতা ও অর্জনের প্রতি সম্মান রেখেই তারা একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।

রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ নিয়েও কথা বলেন তিনি। অভিযোগ অস্বীকার করে তিনি জানান, কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে কাজ করেন না। বিএনপি কিংবা অন্য কোনো দলের কাছ থেকেও অর্থ বা অনুদান নেননি। এ ছাড়া জুলাই আন্দোলনে পারশার ভূমিকার কথা তুলে ধরেন তিনি। আন্দোলনের সময় পারশা আলোচিত ‘পোস্টার গার্ল’ ছিলেন বলে উল্লেখ করেন আসাদ নূর। আন্দোলনকেন্দ্রিক ‘চলো ভুলে যাই’ গানেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানান।

সবশেষে পারশাকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আপত্তিকর ছবি, ট্রল ও অপপ্রচারের সমালোচনা করেন আসাদ নূর। নারীদের ব্যক্তিগত মর্যাদা ও সম্মান রক্ষার আহ্বান জানান এই ব্লগার। 

হাঙ্গামা/বিভা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ