Adhora Khan : অধরা খানের নতুন যাত্রা

Adhora Khan : অধরা খানের নতুন যাত্রা
Adhora Khan : অধরা খানের নতুন যাত্রা


অধরা খানের নতুন যাত্রা


স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার এই সময়ের নায়িকা অধরা খান বর্তমানে কানাডায় অবস্থান করছেন। দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে তার দুই চলচ্চিত্র। সিনেমা দুটি হচ্ছে সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘দখিন দুয়ার’ ও জাহিদ হোসেনের ‘ঋতুকামিনী’।

এদিকে অধরা বলতে গেলে বছরের শুরুতেই জোড়া সুখবর দিলেন। অনেকদিন ধরেই কানাডায় থাকার কারণে সেখানে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়েছেন। কাজ করছেন বিজ্ঞাপনে। বেশকিছু বিজ্ঞাপনে এরই মধ্যে কাজ করেছেন। সর্বশেষ বছরের শেষ ভাগে করেছেন একটি ওয়াটার পিউরিফায়ারের বিজ্ঞাপন।

একই সঙ্গে যুক্ত হয়েছেন আরো কয়েকটি বিজ্ঞাপনে। যেসবের শুটিং শুরু হবে জানুয়ারিতেই। যুক্ত হয়েছেন ‘ফোর্টি এইট আওয়ার্স’ নামের একটি প্রোজেক্টের সঙ্গেও।

এ অধরা বলেন, ‘গত বছরের শেষভাগে বেশ ব্যস্ততার সঙ্গে কেটেছে।আরো বেশ কয়েকটি বিজ্ঞাপনে যুক্ত হয়েছি। যেসবের কাজ শুরু হবে আগামী ১২ জানুয়ারি থেকে। এছাড়াও এখানে আমি ফোর্টি এইট আওয়ার্স নামের একটি প্রোজেক্টের সঙ্গে যুক্ত হয়েছি। যেখানে ৪৮ ঘণ্টায় একটি স্বল্পদৈর্ঘ্যের কাহিনি লেখা থেকে শুরু করে সম্পূর্ন কাজ শেষ হয় ৪৮ ঘণ্টায়। আমি মনে করি আমার চলচ্চিত্র ক্যারিয়ার এতে শক্তপোক্ত হবে।’

এদিকে দেশীয় চলচ্চিত্র দুটি মুক্তির অপেক্ষায় থাকলেও নতুন তিনটি চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন। এরমধ্যে একটি মোটামুটি চূড়ান্ত। এর শুটিং হবে ইউরোপে। এ বিষয়ে অধরা বললেন, ‘তিনটি চলচ্চিত্রের মধ্যে একটির শুটিং শুরু হবে। আমার সহশিল্পী কে হবে, বা চলচ্চিত্রের বিস্তারিত এখনই বলছি না। তবে চূড়ান্ত হয়েছে এটা বলতে পারি। শিগগিরই দেশে ফিরবো।’
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url